লেখা তরজমা

নির্যাতিত মুসলিম জনপদ প্রশ্ন

ভারতের মুসলিমদের সাথে যা হচ্ছে তা মুসলিম রাষ্ট্রগুলোর কালেক্টিভ কুটনৈতিক ব্যর্থতা। অথচ ভারতের রেমিট্যান্সের সবচেয়ে বড় অংশটা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকেই যায়, ২০২৪-২৫ অর্থবছরেও ১৩০ বিলিয়ন ডলারের মত। 

তাই এখানে মুসলিমদের সম্মিলিতভাবে কিছুই করার সুযোগ নাই কথাটা খাটে না। বাঁধা কোথায় তাহলে? ভারতের বিশাল মার্কেট, সস্তায় দক্ষ-অদক্ষ শ্রমিক পাওয়া, আইটি সহায়তা, সামরিক সহায়তা, খাবার ও কৃষিপণ্য এইসব আমিরাত, সৌদী এরা নেয়। তবুও আপারহ্যান্ডে মধ্যপ্রাচ্যই থাকবে, তেল, বাণিজ্যিক সহায়তা, রেমিট্যান্স এইসব নিয়ে। 

দিকে দিকে নির্যাতিত মুসলিম জনপদ বেড়েই চলছে। ফিলিস্তিন, কাশ্মীর, ভার‍ত, উইঘুর, রোহিঙা, মিন্দানাওয়ের মোরো সহ কতশত ভাইবোনেরা হয়ত শুধু বসে থাকে এই আশাতে যে মুসলিম বিশ্ব একটা দায়িত্বশীল অবস্থান নিবে, ভয়েস রেইজ করবে। আমরা চুপ থাকি, ফিরেও তাকাই না। ওআইসি নামের ধ্বজভঙ্গ অর্গানাইজেশন ভারতের মানবতাবিরোধী অপরাধগুলোকে অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে চলে। 

সেক্যুলার জিন্নাহকে ধন্যবাদ, একটা অংশকে মুসলিমদের জন্য নিরাপদ করে গিয়েছেন। বাংলাদেশের এতদবিষয়ে চুপ করে থাকার সুযোগ থাকা উচিত না। যার যার ব্যক্তিগত জায়গা থেকে কথা বলে সরকারকে চাপ দিয়ে এইসবকে আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে উম্মোচন করা লাগবে, বিভিন্ন ফোরামে তুলে আনা লাগবে, সিভিল সোসাইটির কথা বলা লাগবে, সর্বোপরি কুটনৈতিকভাবে সোচ্চার হতে হবে। 

কাজের কাজ হবে না সেটাও সত্য। এটুকুই হয়ত করতে পারি আমরা। তবুও কিছু করার মত থাকলে বাংলাদেশ, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার এদের মধ্যেই কাউকে এগিয়ে আসা লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ