কোনোকিছু শেখার ক্ষেত্রে আমি দুইটা জিনিস ফলো করি।
১/ ব্যাসিক জেনে প্রযাক্টিস করা।
২/ নিজে থেকে বুঝে সমস্যা সমাধান করে আগানো।
বাংলাদেশের ছাত্রদের সফট স্কিলের ব্যাপক ঘাটতি খুবই করুণভাবে দৃশ্যমান। এইটা আরোও বেশী দেখা যায় যখন খুবই কমে অথবা ফ্রীতে শেখানোর অফার দেয়। হোয়াট আই নো ফ্রম এক্সপেরিয়েন্স, অর্জনের জন্য কিছু খসানো লাগবেই, টাকা, সময়, শ্রম, মেধা, অথবা নিজেকে বিনয়ী রাখা।
শেখার প্রথম ধাপ হচ্ছে সমস্যাটা বুঝতে পারা, চিহ্নিত করতে পারা, সমস্যার গভীরতা বুঝা। কেন? কারণ তখন আসলেই বুঝা যাবে কিভাবে সেটাকে সমাধান করা যায়, উতরানো যায়, মিটিয়ে ফেলা যায়।
ফ্রি বা কম খরুচে অফারগুলার সমস্যা হচ্ছে একেতো গণহারে সবাই শিখতে চায়, কিন্তু কেন চাচ্ছে সেটাই জানে না, বুঝেও না। দ্বিতীয়ত, সে জাস্ট চাচ্ছে সার্টিফিকেটটা পাইতে, ফ্রিতে যখন পাবে তখন নাম দিতে তো সমস্যা নাই।
আমি ফ্রী সার্ভিসের বিরুদ্ধে না। ফ্রী সার্ভিসগুলো হতে পারে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের ফার্স্ট জেনারেশন মানুশদের জন্য। যারা আসলেই বুঝে না, উঠে আসার সুযোগ পাচ্ছে না, দুনিয়া সম্বন্ধে আসলেই বেখবর।
আসল জিনিস হচ্ছে শেখার তাড়নাটা উদ্ভূত সমস্যা থেকেই সৃষ্ট। তাই আপনার সমস্যার জন্য লাগবে টু দ্যা পয়েন্ট সমাধান। সেজন্য হয় আপনি নিজে চেষ্টা করে পরিশ্রম চালায়ে যাবেন অথবা কাউকে মেন্টর মেনে তদনুযায়ী কাজ করবেন।
নিজে চেষ্টা করলে অবশ্যই ভুলের পরিমাণ বেশী হবে, মেন্টর পাইলে অনেক বন্ধুর পথ সহজে পার হবেন।
সবশেষে নিজের প্রতি নিজের দায়িত্ববোধ থাকাটা ম্যাটার করতেসে। নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হইতে পারলে মানুশ বুঝে যায় যে নিজের সার্ভাইভালের জন্য তার কখন কিসের প্রয়োজন হবে এবং সে তদনুযায়ী আমল করতে স্বেচ্ছায় পারদর্শীতা অর্জনের দিকে ধাবমান হয়।
১১ই ডিসেম্বর, দুইহাজার চব্বিশ
0 মন্তব্যসমূহ