লেখা তরজমা

মানসিক ফ্যাসিজম থেকে যেভাবে মুক্তি পাবেন!

 ফ্যাসিবাদী শাসনে অভ্যস্ত আমজনতা নিজেদের ফ্যাশিস্ট আচরণ ছাড়তেই পারছে না! মুক্ত দেশে জনগণকে কাজ করতে হবে মানসিক ফ্যাসিজম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা নিয়ে। ওয়েল, আমি কিছু পরামর্শ দিতে পারি। 

১/ যা তা বিশ্বাস করবেন না, প্রশ্ন করবেন সবকিছুকে, ফ্যাক্ট যাচাই করবেন, লজিক মেলাবেন, নিজে না পারলে অন্য কারো সাহায্য নিবেন। 

২/ আন্দোলনের সময়টাতে যেভাবে আওয়ামী ন্যারেটিভকে প্রশ্ন ছুড়েছেন, একই ভাবে গত ১৫ বছর শুধু নয়, পারলে প্রশ্ন তুলুন ১৯০০ থেকে চালু হওয়া সকল ন্যারেটিভকে৷ তাও না পারলে ১৯৪৭ থেকে, তাও না পারলে ১৯৭১, তাও না পারলে ১৯৭৫ থেকে। এইটুক পারতে হবেই৷ শুরু করুন, বই পড়ুন। 

৩/ আপনাদের অনেকেরই কেন লাগতেছে আওয়ামী লীগ জাস্ট লাস্ট কয়দিনই মিথ্যাচার করেছে আর আগে যা করেছে, বলেছে,  প্রচার করেছে বিরোধী মতকে দমন-পীড়নে সব সত্য? সব বই এভেইলেবল, সার্চ করলে লিংক-ফিংকও পাবেন৷ অভিজ্ঞতাওয়ালাদের পাবেন, জানেন, বুঝেন, শুনেন, নিজেকে চিন্তার ফ্যাসিবাদ থেকে, চিন্তার দাসত্ব থেকে আযাদ করেন। 

৪/ পারলে ৭১ থেকে প্রতিটা শাসনামল নিয়ে পড়াশোনা করেন। অনেক কিছু জানতে পারবেন। আপ্নারা দেখসেনই এক হাসিনার শাসনকাল, এইটা দিয়েই সবকিছু বিচার করতেসেন, হাওয়াভবন আর আয়নাঘরকে এক করে ফেলতেসেন৷ দূর্নীতি আর ফ্যাসিজমকে এক কাতারে নামায়ে আনসেন। পড়েন, রাষ্ট্রগঠনে কাজ লাগবে। 

৫/ নিজে পড়লে যদি না বুঝেন, যারা জানে, বুঝে, এনালাইসিস করতে পারে এরকম মানুষদের সাথে মিলেঝিলে পাঠচক্র করেন। রাজনীতির জ্ঞান খালি শাসন করতে লাগে না, নিজের জীবন চালাইতেও লাগে, নিজেকে বুঝতেও লাগে। 

৬/ আর নিজেকে জ্ঞানের জন্য নিবেদিত করেন। জানার কোনো শেষ নাই, জিজ্ঞাসার কোনো শেষ নাই। 


ধন্যবাদ। 

১০ই আগস্ট, ২০২৪

ফ্যাসিবাদ পতনের ৫ম দিন মোবারক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ