আমরা তোমার ফ্যাসিস্ট হওয়ার স্বাধীনতাকে ইনকার করলাম
সাজ্জাদুর রহমান, পনের থেকে আঠারই আগস্ট, দুইহাজার চব্বিশ
আমরা তোমার ফ্যাসিস্ট হওয়ার স্বাধীনতাকে ইনকার করলাম।
আমরা গুনলাম না তোমার ফ্যাসিবাদী স্লোগান, নাকী-কান্না আর সুশীলগিরী
আমরা পাড়াইয়া গেলাম যমীনে লেখা তোমার সবকয়ডা যুলুম-নির্যাতন
আমরা এলান করলাম,
এই আকাশ, যেখানে ইনকিলাবের ঝাণ্ডা উড়সে, সেইখানে কোন ফ্যাসিস্টের স্বাধীনতা নাই।
তোমাগো আযাদী দেওনের লাইগা আমরা রাজপথে খুন ঝরাই নাই
তোমাগো মিথ্যা শুননের লাইগা আমরা ভাইদের কবর দিই নাই
তোমাগো আহাজারি দেখনের লাইগা আমরা বুক পাইতা বুলেট নিই নাই!
তোমাগো চোখ ঘোরানীতে এখন আমরা ভয় পাইতেসি ভাবসো?
দেখো নাই কেম্নে কেম্নে দ্রোহের তপ্ত আগুনে তোমার দুই চোখ ঝলসাইছিলাম?
ভুইলো না, তুমি এইসব ভুইলা গেলে চলবে না।
তোমার জবান থেইকা আসা প্রতিটা হরফ আমরা মনে রাখসি
আমরা তোমার থেইকা পাই পাই কইরা প্রতি ফোটা খুনের হিসাব নেব
ভাইবো না তোমারে ছাইড়া দিসি।
এই যমীনে যেইদিন দশহাত খুড়া কবরে তোমার যুলুমশাহী পতিত না হইব, ততদিন আমরা আছি।
আমরা তো কইসিই ভুলব না,
আমরা রক্ত দিয়াও লিখসি, ভুলব না!
আমাগো ভুলাইতে পারবা না।
তোমার আমাগোরে ভুলানোর শত চেষ্টারে ইনকার করলাম।
আমরা ওয়াদা করসি, যতবার আমাগো ভুলাইতে আসবা,
তারচেয়ে শতগুণ চিৎকারে এই যমীন আমরা কাপাব,
এই আকাশ আমরা ভারী করব,
এই মানুষদের নাম আমরা দেয়ালে দেয়ালে লিখে যাব।
ফ্যাশিস্ট, তুমি আখের গুছাও।
তোমার রক্তরে আমরা পবিত্র ঘোষণা করসি,
তা দিয়ে গোসল করেই ঘরে ফিরব।
ফ্যাসিবাদকে প্রশ্ন
৮ই আগস্ট, ২০২৪, সাজ্জাদুর রহমান
ডিয়ার জেনারেশন,
চলুন আমরা প্রশ্ন করতে শিখি,
কষ্টিপাথরে যাচাই করি সব সম্ভাবনাকে,
প্রতিটা কথাকে ফ্যাক্টচেকের মাধ্যমে কবুল করতে শিখি,
আর শুনাকথায় কান না দিয়ে শিখি ইতিহাসকে পড়া এবং ধারণ করাকে।
আপনার প্রশ্ন করা আপনার অধিকারকে সুসংহিত করবে,
আপনার প্রশ্ন আপনাকে নতুন দিগন্ত চেনাবে,
আপনার প্রশ্ন সংশয় দূর করবে, আপনাকে বিবেচনা দিবে, মূল্যবোধ শেখাবে।
আপনার প্রশ্ন আপনাকে পার্থক্য করা শেখাবে, আপনার বিপ্লবকে প্রতিষ্ঠিত করবে।
আপনার প্রশ্ন ফ্যাসিবাদের জন্য হুমকি, আপনার প্রশ্ন মিথ্যার জন্য জাহান্নাম!
নিজের বিবেককে প্রশ্নের বাণে জর্জরিত করুন, যদি নিজেকে ইতিহাসের সঠিক পাশে খুজে পেতে চান।
0 মন্তব্যসমূহ