লেখা তরজমা

তুমি আমাকে বিপ্লব নিয়ে প্রশ্ন করছো,

তুমি আমাকে বিপ্লব নিয়ে প্রশ্ন করছো,

জিগেস করছো কিসে আমাকে জুলাইতে রাস্তায় এনেছিল!

আমি বলতে গিয়ে থমকে যাই,

আমার সামনে ভেসে উঠে আবু সাঈদের উদ্দাম বুক,

ওয়াসিম, প্রান্তের দৃপ্তভাবে সামনে এগিয়ে আসা,

মুগ্ধের "পানি লাগবে, পানি" চিৎকার, 

আশহাবুল ইয়ামিনের শেষ আকুতি চোখে-মুখে থাকা অঙ্গীকার,

রাস্তার মাঝে ফারহানের লাশের একা পড়ে থাকা,

হেলিকপ্টারে গুলি খাওয়া শিশু রিয়া গোপের নিথর দেহ,

তানভীনের ফেটে যাওয়া মাথার খুলি, 

ওসমান পাটোয়ারীর গলার করুণ সুরের গযল,

নাম না জানা রিকশাচালক, সবজিওয়ালা, আর দিনমজুরের বিকৃত দেহ,

আশুলিয়ায় পুড়িয়ে দেওয়া সেই সাতটি লাশ,

যাত্রাবাড়ীর শত শত গুলি খেয়েও রাস্তা না ছাড়া মাদরাসার ছাত্র,

রামপুরা-উত্তরায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা একঝাঁক তরুণ,

মোবাইলে তাকিয়ে অশ্রুঝরানো ষাটোর্ধ্ব মা,

সাজোয়ার সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে যাওয়া তরুণী,

সম্মুখে পুলিশকে ফ্যাসিস্টের দোসর বলা কজন মানুষ,

আমাকে ডেকে এনেছিল বোনের কান্না, ভাইয়ের মুষ্টিবদ্ধ হাত, মায়ের মাতম, বাবার নীরব চাহনী, 

আমাকে রাস্তায় এনেছিল আন্দারকিল্লার মিম্বার থেকে আসা "লা'নাতুল্লাহি আ'লায যালিমীন"। 

ককটেল, সাউন্ড গ্রেনেডের ত্রাস, বুলেটের আওয়াজ আমাকে টেনে এনেছিল,

আমাদের ঘরে থাকাকে করেছিল হারাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ