আমার তোমারে দেখার আশ মেটে না!
আমি চাইয়া থাকি, আমি চাইয়া থাকি,
দিন যাইয়া রাত আসে, রাত গিয়া সকাল,
আমার আশ মেটে না!
তোমার গন্ধ আমার নাকে মাছের আশটার মত লাইগা থাকে!
আমি নিজেরে শুঁকি, তোমারে পাওয়ার লাগি।
আমার আশ মেটে না!
তোমারে পাওয়ার লাগি আমি গান ধরি,
আমি গান গাইতে থাকি, আমি গাইতে থাকি,
আমার গলায় আর ধরে না!
আমার তোমারে দেখার আশ মেটে না!
তোমার লিগা জীবনরে বাজি লাগাই,
তোমার লিগা নিজেরে হারাই ফিরি,
তুমি আসো না! তুমি লুকায় যাও!
তোমারে খুজবার লাগি আমি তেপান্তরে ঘুরি
তোমারে খুজবার লাগি আমি আসমানেতে চাইয়া থাকি,
আমার আশ আর মেটে না!
আমি হাজার বছর ধইরা চাইয়া আছি,
আমার তোমারে দেখার আশ মেটে না! মেটে না!
আমার তোমারে দেখার আশ মেটে না!
২২/০৫/২০২২, বিকাল ৩:০০।
লেকচার থিয়েটার, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ।
আমি তোমাকে ইট-পাথর আর কংক্রিটের মত ভালোবাসি, প্রিয়।
ভেবো না আমি বলছি তুমি বা তোমার মন ইটের মত প্রগাঢ় লাল, শক্ত,
ভেবো না আমি জানাচ্ছি তুমি পাথরের চেও অধিক দৃঢ়তায় আটকাও তোমার উথলিত ভালোবাসার জোয়ার,
আমি বলছি আমাদের শালিমার এদের মত বড়সড় ভিতের উপর দাঁড়ানো,
তোমার শত আঘাত এতে যুক্ত করছে উত্তপ্ত লোহার গায়ে সহস্র হাতুড়ীঘাত,
তোমার বিয়োগ আমাতে যোগ করে অযুত কল্পবাস!
ভেবো না এসব শুধুই ভাবালুতা! ভেবো না এসব শুধুই ভ্রম!
তোমার কংক্রিটের দেয়াল সাক্ষী,
আমার জন্য অশ্রুপাতে ক্লান্ত ছিলে তুমিও,
আমার ভালোবাসার মগ্নতায় আচ্ছন্ন তুমিও।

0 মন্তব্যসমূহ