পৃথিবী আমাগো চাইপা ধরছে
মাহমুদ দারবিশঅনুবাদ - সাজ্জাদুর রহমান
দুনিয়া আমাগো দিকে চাইপা আসতাছে, ঠ্যালতে ঠ্যালতে নিয়া গেছে শেষ প্রান্তে। আমরা অঙ্গ-প্রত্যঙ্গ ছিড়া বের হইবার চাইতাছি।
দুনিয়া আমাদের পিষ্যা ফেলতেছে। যদি আমরা ময়দা হইতে পারতাম! মরার পর তাইলে আবার বাঁচতাম!
আহা! এই দুনিয়া যদি মায়ের মতন হইত! তাইলে আমাগোরে দয়া দেখাইত! যদি আমরা ফসিল হইতে পারতাম! আমাগো নিয়া ভবিষ্যতেও আলোচনা হইত!
আমাগোর সর্বশেষ ইনসান দ্বারাও যারা খুন হইব চোখের সামনে তাগো চেহারা ভাসে, আয়নার মতই। জীবনের আখেরী ময়দানে আমরা মোকাবেলা করি।
আমরা তাগোর বাচ্চাদের নিয়া মজলিসে মর্সিয়া পড়ি। চাইয়া চাইয়া দেখি এই শেষ মাকান থেইকা আমাগোর বাচ্চাগুলারেও তারা একে একে শহীদ কইরা ফেলে।
আমরা তাগোর তাসভীর ক্বলবে গাঁইথা রাখি, ভুলি না। আমাগো ত্বাকদীর আয়নাতে ঝুইলা থাকে।
ময়দানের শেষ সীমানার পরে আর যাওনের জায়গা কই? আখেরী আসমান পার কইরা পাখিরা আর কই যাইব? শেষ হাওয়া বইয়া গেলে গাছপালাগুলা কই যাইয়া শ্বাস ছাড়ব?
আমরা বহমান নদীতে নাম লেইখা যাব। আমরা মর্সিয়া জারি রাখার জন্য হাত কাইটা ফেলব, আমাগোর গোশতের পচনে এর খতম হবে।
আমরা এই এখানে, এই সীমান্তের শেষ ময়দানে শহীদ হব। এইখানেই এবং এইখানেই আমাগোর খুন জমাট বাঁইধা একদিন ফলাইব সারি সারি যয়তুন গাছ।
১১/০৩/২০২১
কুদস
নিযার তাওফীক কাব্বানি
অনুবাদ - সাজ্জাদুর রহমান
দোয়ারই সরণে মোমও যায় গলে।
সেজদাতে পড়ে রই, যতটুকু সয়!
মুহাম্মাদ এবং ঈসা তো তব মাঝে রয়।
নবীদের স্পর্শধন্য আমার কুদস, আমার মাতৃ-জনপদ
দুনিয়া এবং জান্নাতের মাঝে তোমাতে ছিল সংক্ষিপ্ত পথ।
প্রিয় কুদস, তুমি পৃথিবীর তীর্থস্থান।
শিশুর পোড়া আঙ্গুলে তুমি শাহাদাতের জয়গান।
হে মারইয়ামের শহর, আজ তোমার চোখে পানি
মুহাম্মাদের পার হয়ে যাওয়া ধূলোময় প্রান্তর,
দুঃখ ভারাক্রান্ত আজ তোমার জমিন।
দেখো, অনুতাপে আজ ডুবছে তোমার সব মিনার
তোমার মেয়েরা আজ পরেছে দুঃখভরা কালো-গিলাফ!
আগামী এবং আগামীতে অবশ্যই তোমার ফুলগুলো ফুটবে
গাছের সবুজ শাখাগুলো দুলবে, জলপাইগুলো থোকায় থোকায় ফলবে
আমাদের চোখগুলো আবার হাসবে,
অভিবাসী ঘুঘুটা আবার ফিরবে আপন নীড়ে
বাচ্চাদের কলকাকলি ময়দান জুড়ে থাকবে, আর
উঁচু পাহাড়ের চূড়ায় বাবা-ছেলে আবার মিলিত হবে।
এই কুদসে, এই আমার জন্মভূমিতে,
এই শান্তি এবং জলপাই ভরা মনোরম উদ্যানে।
(সংক্ষেপিত)
০৭/০৫/২০২১
#QudsDay

0 মন্তব্যসমূহ