লেখা তরজমা

প্রেম, ভারসাম্য এবং কবিতা

আমার স্কুলজীবন শুরু হয়েছিল যশোরে। আব্বুর পোস্টিং ছিল, সেকারণেই। খেয়াল আছে আব্বু আমাকে আর আপুকে ছোট্ট খাতা বানিয়ে দিয়েছিলেন। আপুরটা ছিল গল্প, কবিতায় ভরা। স্বরচিত কবিতা, পেপার থেকে সংগ্রহ করা কবিতা। আমারটার অবস্থা নাই বলি! আপুর প্রতিভার ছিটাফোঁটাও ছিলনা।

আমি তার থেকে চার বছরের ছোট। সবকিছুর ক্ষেত্রে চার বছর গ্যাপ থাকলেও কিছু জায়গায় নেই! এইতো কয়েকদিন আগে তার গ্রাজুয়েশনও কমপ্লিট হল। মানবসম্পর্ক নিয়ে এই ছোট্ট কিন্তু ভাবাধিক কবিতাটায় একসাথে অনেক প্রশ্নের জবাব এসে পড়ল যেন! ডাইভার্সিটি ইজ দ্যা বিউটি। কলে চলা মেশিনের মত মানুষের সবকিছু না পারফেক্ট হবে না হবে খুব বেশিই ইমপারফেক্ট। দুলে চলা পেন্ডুলামের মত। তাকে থামিয়ে দিলে চলবে? দুলুক না নিজের মত।
পৃথিবীর সবচেয়ে সুন্দর আকাঙ্ক্ষা হচ্ছে মানুষকে জানবার আকাঙ্ক্ষা।
Nafisa Islam Zihan
আপু, নিচের কবিতাটা তারই।
তুমি আমি..........
তোমার আমার হতেই হবে এক,
কথার মাঝে কাজের মাঝে
থাকবেনা বিভেদ।
দুজনেরি জ্ঞানের ধারা,
চিন্তা কিংবা পছন্দেরা,
মিলতেই হবে, এসব ক্ষেত্রে
চলবেনা মতভেদ।
না, আমি এমনটা বলছিনা,
এমনটা যে হতেই হবে তাও মানছিনা!
তোমার আমার পার্থক্যটা
আকাশ সমান হোক,
তোমায় জানতে জানতে সময় ফুরাক
তবু না কমুক জানার ঝোঁক।
তুমি নতুন হয়েই রও
আমার মনের গহীন কোনে
তোমায় নিয়ে থাকুক কিছু অজানা বিস্ময়!
আমার ক্ষেত্রেও তাই
আমায় নিয়ে তোমার মাঝেও ঘটুক এমনটাই।
আমার মন রাঙ্গানো কথার গানে
কথা সাজাই ছন্দে,
তুমি রাজনীতিতে মত্ত ভীষণ
সংঘাতে আর দ্বন্দ্বে।
তোমার আমার কত্ত ভেদাভেদ......
আমি কল্পনাতে গল্প বুনি
স্বপ্ন জুড়ে ভাসি,
তুমি বাস্তবতার মহাসমুদ্রে
দাঁড় টানছো দিবানিশি।
কিন্তু এই ভেদাভেদ কি দুরত্ব?
মোটেও না..........
আমাদের এই অজানাতেই গল্প জমে
রাত-বিরেতে, চাঁদের সাথে....
গল্পে গল্পে আমাদের এই শহর জুড়ে
কফির কাপে সন্ধ্যা নামে...
আমাদের এই পার্থক্যটাই
আরো বেশী জানতে চাওয়ার আকুলতায়
ভীষণ করে কাছে টানে.....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ