লেখা তরজমা

আমার মুখ দিয়ে কে কথা বলে?

কবিতা: আমার মুখ দিয়ে কে কথা বলে?
কবি : মাওলানা জালালুদ্দিন রুমি (রহঃ)
অনুবাদ প্রচেষ্টায়: সাজ্জাদুর রহমান


সারাদিন ভেবে যখন রাতে আমি বলি
কোথা হতে এসেছি আমি? করতেই বা কি?
কোন উত্তর নেই তার।
জানি,যেখানে আমি শেষ করতে চাই,
সেখানে কোন সংযোগ নেই আমার।
যখন অন্য পান্থশালা ছেয়ে যায় মত্ততায়
আমি মদ্যপ হয়ে বারবার ফিরে আসি সেথায়।
এই পাখি আলয়ে আমি অন্য মহাদেশের পাখি
এসেছে আমার সময়,যাব চলে আমি।
কে আমার কান হতে চায়?
কে শুনতে চায় আমার কবিতা?
কে আমার মুখ দিয়ে কথা বলতে চায়?
তুমি আত্মাকে আমার চোখ দিয়ে জানতে চাও?
আমি জিজ্ঞাসা থামাতে পারিনা,
আমাকে এক বিন্দু উত্তর দাও।
আমি শরাবের জন্য এই শৃঙ্খল ভাঙ্গতে পারি।
স্বেচ্ছায় এখানে আসিনি যখন
আমাকে নিয়ে যাও বাড়ি
যে আমাকে নিয়ে এসেছিলে এইক্ষণ।
আমি জানিনা কবিতায় কি বলব আমি
আমি পরিকল্পনা করিনা।
যখন আমি কবিতার বাইরে থাকি
আমি চুপ হয়ে যাই
এবং একদমই কথা বলিনা।
আমাদের অনেক শরাব আছে কিন্তু পরিবেশনযোগ্য নয়।
সেটা আমাদের জন্য যথেষ্ট।
প্রতিদিন সকালে আমরা প্রজ্জ্বলিত হই এবং বিকেলে আবারো জ্বলে উঠি।
তারা সত্য বলে, আমাদের কোনো ভবিষ্যৎ নেই।
আমরা জানি, সেটা আমাদের জন্য যথেষ্ট।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ