-আকাশের রঙ কি নীল?নীল সে তো বেদনার রঙ।আকাশের মত উদার জিনিসের রঙ কি নীল হতে পারে?
-আরে গাধা আকাশ এসেছে আসমানী থেকে।বাংলা ব্যাকরণে আছে না আকাশ=আসমান।আকাশ তো আসমানী রঙ এর।তবে সমুদ্রের রঙ নীল।সমুদ্র তো বেদনার কাব্য।
-ঠিক বলেছিস, সমুদ্রে গেলে মন কেমন বিষন্ন হয়ে যায়।কিন্তু পানি তো রঙহীন,সমুদ্রের রঙ নীল হয় কি করে?
-বুঝিস নাই ব্যাপারটা,ভালোবাসার রঙ যে লাল এটা তো জানিস।
-কিন্তু লাল তো রক্তের রঙ।রক্ত দিয়ে কি ভালোবাসা হয়?
-গোলাপের রঙও তো লাল আছে,তোর মাথায় বুদ্ধি নাই কেনো।
- কিন্তু গোলাপ আসছে তো গোলাপী থেকে।
-চুপ করে শোন,পৃথিবীতে বিভিন্ন প্রজাতির গোলাপ আছে।লাল,কালো,মেরুন,হলুদ আরো অনেক।
- তবে শান্তির রঙ সাদা কেনো?
-শান্তির প্রতীক সাদা পায়রা তাই।
-আবার তাজমহলও তো সাদা,তাই না।
-আসলে সবই সাদা। আমি, তুই, গাছ,পানি,আকাশ,মাটি সহ সবকিছু। সাদার উপর শুধু অন্য রঙের প্রলেপ দেওয়া,আর কিছুই না।
-তুই এই কথাটাও ঠিক বললি।
0 মন্তব্যসমূহ