লেখা তরজমা

জীবন লড়াই

লড়াইটা তোমার, তোমাকে একাই লড়তে হবে।তোমার কোনো সহযোগী থাকবে না,থাকবে না কোনো অস্ত্র।পারবে কি লড়তে? পারবে নিজকে রক্ষা করতে? পারবে তুমি???

তোমার প্রিয়জন মারা যাবে, তুমি কাঁদতে পারবে না, আটকিয়ে রাখতে পারবে সেই কান্না??

তোমাকে হাসতে হবে,প্রাণখোলা হাসি, পারবে সেই হাসি হাসতে?? পারবে তুমি???

তোমাকে কষ্ট দেওয়া হবে, তোমার চোখ উপড়ে ফেলা হবে, তোমার চিন্তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে,তোমার হাত, পা কেটে ফেলা হবে পারবে তুমি তা নিয়ে বাঁচতে?? পারবে তুমি??

তোমার মনের স্বাধীনতার ঘরে তালা লাগানো হবে,তোমার মাথায় কলঙ্কের বোঝা  চাপানো হবে,তোমার নিজের মাথার চুল উপড়ে ফেলতে ইচ্ছে করবে, পারবে তুমি সেই পরিস্থিতি সামাল দিতে?? পারবে কি??

জীবনের এই অসীম ময়দানে তোমাকে অনেক যুদ্ধের সামনে পড়তে হবে,তোমাকে অনেক বাধা অতিক্রম করতে হবে কিন্তু সামনে যে আগাতেই হবে বন্ধু।এ যে তোমার লড়াই, তোমার.......একান্তই তোমার.......।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ