তিন সংখ্যাটা কেন জানি আমার কাছে খুব ভালো লাগে।সবকিছুই তিনে গিয়েই শেষ হয়। তিনের মাঝে এক ধরণের অদৃশ্য প্রেরণা খুঁজে পাই।এ ক্ষুদ্র জীবনে তিনে শেষ হওয়া কাজগুলো আমার জন্য সৌভাগ্য হিসেবেই প্রমাণিত হয়েছে।আজ আরেকটি তিনের পরিসমাপ্তি হলো।২০১৫-১৬ সাল যে আমার তিনের উপরেই কেটে গেলো।এবার সেই তিনের গল্পই বলি।যে তিনের সাথে জড়িয়ে আছে আরো কয়েকজন, তাদেরকেও টেনে আনি।
নবম শ্রেণীর শুরু থেকেই তিন নম্বর বেঞ্চে বসি।আমার সাথে সঙ্গীও ছিল আরো তিনজন।কাজী মুহাঃ জিশান আহমাদ Ashrafuzzaman Mubin Jabed Hasan সহ আরো কেউ কেউ। জিশানের সাথে সবসময় থার্ড বেঞ্চ শেয়ার করলেও বাকী দুই পজিশন মাঝে মাঝে পরিবর্তন হত।Naimur Rahman Taskin Hoshen ও থেকেছিল কিছুদিন। থার্ড বেঞ্চে আমার জীবনের মুল্যবান কিছু মূহুর্ত কেটেছে।তাই তিনের স্মৃতি তো আমার ভুলে যাওয়া সম্ভব নয়।এই দুই বছরে তিনের অংশীদারদের জানাই ধন্যবাদ,আমাদের তিনকে সুন্দর করার জন্য। যাই হোক পুরো দুইটি বছর যে বেঞ্চে কাটিয়েছি সেই বেঞ্চকে বিদায় জানাতে খারাপই লাগলো।মিল্লাতে আমার পথ পরিক্রমাও তিন বছর হতে চলেছে।এই তিন বছরের মাঝারী পথে পেয়েছি তো অনেক কিছুই।তাই তিনের প্রতি জানাই আমার ভালোবাসা।তিনের মাঝেই খুঁজে পাবো নতুন অণুপ্রেরণা।😃😃
0 মন্তব্যসমূহ