উৎসবের মূহুর্তগুলো আমাদের কাছে সবসময় আসে না।মাঝে মাঝে হাতছানি দিয়ে চলে যায়।হালকা উদ্দীপনার মাঝে হঠাৎ সম্ভাবনা উঁকি দেয়।কিংবা হঠাৎ আশার আলো জাগিয়ে নিভে যায়।কিন্তু মনের ভিতরে সবসময় একটি প্রত্যাশা নিভু নিভু করে প্রজ্জ্বলিত থাকে।মাঝে মাঝে সেখানে বারুদ পরে বড় কোন কান্ড ঘটিয়ে দেয়।তারপরও উৎসব স্থায়ী হয়ে উঠেনা।কোনো না কোনো দুঃসংবাদে তা চাপা পড়ে যায়।এই আশা-নিরাশার দোলাচলেই আমরা এগিয়ে চলেছি।আশা-নিরাশার এই পেন্ডুলামেই অব্যাহত থাকবে আমাদের পথযাত্রা। শততম টেষ্ট ম্যাচে জয় আমাদের কাছে এমনি একটি উপলক্ষ্য,যার মাধ্যমে এক নতুন সম্ভাবনা চোখ রাঙাচ্ছে।আমরা এক নতুন উৎসবের গন্ধ পাচ্ছি।এটি যে দীর্ঘ ১৭টি বৎসরের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার ফসল,এটি ১৬ কোটি বাংলাদেশীদের নতুন এক অর্জন।আমরা তো এরকম মূহুর্ত বারবার পেতে চাই,বারংবার চাই আনন্দে ভাসতে।আজকের এই বিজয় থেকেই শুরু হোক আগামীর সম্ভাবনাময় দিনগুলোর।শুধু ক্রিকেট থেকেই নয়, আমরা চাই বাংলাদেশের সব প্রান্ত থেকে প্রবাহিত হোক সাফল্যের সুবাতাস,ভেসে আসুক সফলতার সুমধুর গান।আমাদের প্রত্যাশা তো আগামীর দিনগুলো সুন্দর করার,আগামীর দিনগুলো আনন্দঘন করার।আজ থেকেই শুরু হোক প্রচেষ্টা, আগামীর দিনগুলো সম্ভাবনাময় করে তোলার।
0 মন্তব্যসমূহ