লেখালেখির হাতেখড়ি বলা যায় ২০১৫ থেকে। প্রথম ডায়েরী উপহার পেলাম, একইসাথে পেলাম লেখালেখির উৎসাহ। সেই থেকে শুরু, ডায়েরী ভরল বিচিত্র সব রচনায়, বুক রিভিউ থেকে শুরু করে চিন্তাশীল প্রবন্ধ আবার মোটিভেশনও। তখন বিতর্কের সাথে ছিলাম, তো বিতর্কের জন্য উত্থাপিত হওয়া বিষয়গুলোই ছিল আমার প্রাথমিক লেখালেখির মশলা।
দিন-মাস-কাল গড়িয়ে বছর পেরোয়, আমি বড় হতে থাকি, কাজকর্মের পরিধিও
বাড়ে, একইসাথে সবই বাড়ে। ফরমালি লেখালেখি ২০১৫ থেকে শুরু করলেও হাতেখড়ি অনেক আগেই।
কমাস আগে ভাইরাসজনিত কারণে এতদিনের সব লেখাগুলোর মূল ফাইল নষ্ট হয়ে যায়। ভাগ্যিস ব্লগে
বেশ কয়েকটা পাবলিশড ছিল, তাই রক্ষে! সেজন্যই এই পথে আসা। ভাবলাম বাছাই করা কিছু লেখা
নিয়ে একটা মলাটে আবদ্ধ করি, আমারো সংগ্রহে ভালোভাবে থাকল আর যদি কেউ আমাকে জানতে চায়
তারও সুবিধে হল। সেজন্যই এই আয়োজন।
মূলত এখানে ২০১৭ থেকে ২০২১ এই পাঁচ বছরের লেখাগুলো জায়গা পেয়েছে।
অনেকের উৎসাহ ছিল, প্রেরণা ছিল, সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। লেখা বাছাইয়ের ক্ষেত্রে
ব্লগ থেকে পাঠকপ্রিয়তাকে বিবেচনা করা হয়েছে। বেশ কয়েকটা আমার প্রিয়, তাই সেগুলোও এসেছে।
এসেছে ইতিহাস, বিজ্ঞান, সমাজভাবনা, চিন্তা সহ নানা ক্যাটাগরির লেখা। সবাইকেই আমন্ত্রণ
চেখে দেখার জন্য।
সবশেষে, এই লেখাগুলো আমার বিবর্তনের সাক্ষী, বিভিন্ন সময়ের বিভিন্ন স্টাইলের লেখা একত্রিত হয়েছে। এটা আমার উন্নতি, অবনতি কিংবা অচলাবস্থার গ্রাফের মত। আমার জন্য রিমাইন্ডার, ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ণয়ের একটি ভূমিকা।
0 মন্তব্যসমূহ